1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার ভোর ভয়ংকর সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ ফেনীর ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, দাবি নোয়াখালী বিভাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাটখিলবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মাহাবুবুর রহমান জুয়েল তিন জেলায় নতুন এসপি নিয়োগ সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ গঙ্গাচড়ায় তেলের ঘানি ও ডেইরি ফার্ম পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত আমিরাতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে চট্টগ্রামের যুবকের মৃত্যু

সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে




সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে নতুন একটি সূত্র সামনে এসেছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র পাওয়া গেছে, যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

রোববার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর স্পষ্ট করে বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত তাঁর দপ্তর করছে না, এটি করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে অন্য একটি মামলার তদন্তের সূত্র ধরেই তাঁরা এই ক্লু পেয়েছেন।

উদাহরণ হিসেবে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্তে মেজর মোজাফফরের বিষয়েও এভাবেই কিছুটা তথ্য পাওয়া গিয়েছিল।

আমিনুল ইসলাম বলেন, সন্দেহভাজন ওই সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর নজরদারি রাখা হচ্ছে এবং বিষয়টি এখনো যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

তদন্তে অথেনটিক কোনো তথ্য মিললে তা পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়ে সহায়তা করা হবে বলে তিনি জানান। যেহেতু এটি একটি পৃথক হত্যা মামলা, তাই এর বিচারও হবে সংশ্লিষ্ট দায়রা আদালতে।

এদিকে মামলার তদন্ত অগ্রগতি নিয়ে হতাশাজনক চিত্রই বহাল রয়েছে। গত ২৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পিবিআই তা জমা দিতে পারেনি। ফলে আদালত নতুন করে ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন — এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৯ বার।

উল্লেখ্য, দীর্ঘদিন এই মামলাটি র‌্যাবের কাছে তদন্তাধীন ছিল। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন, এরপর থেকে মামলাটির তদন্তভার পিবিআইয়ের হাতে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট