1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ফখরুল ইসলাম, অভিনন্দন সাইফুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে




ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম। তার পুনর্নির্বাচনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সোনালী সূর্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম।

এক অভিনন্দন বার্তায় সাইফুল ইসলাম বলেন, ফখরুল ইসলামের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

অভিনন্দন বার্তায় সাইফুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ফখরুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট