1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে




নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের বর্তমান এসপি মোহাম্মদ হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. ফজলে এলাহী, যাকে মাদারীপুরের নতুন এসপি করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। বদলির আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট