1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের কী সুবিধা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে




নতুন বেতন স্কেলে পুরনো পেনশনভোগীদের জন্যও স্ল্যাবভিত্তিক নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হবে— জানালেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ তথ্য জানান নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ জানান, মাসিক ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে। এছাড়া ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ হারে পেনশন বাড়ানো হবে।

‘ধীরে ধীরে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ব্যবস্থার দিকে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। ২০৩০ সালের মধ্যে এ ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের আশা প্রকাশ মন্ত্রিপরিষদ সচিবের। মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পুনর্নির্ধারণ করে জাতীয় বেতনস্কেল (পে স্কেল) অনুমোদন করা হয়েছে। নতুন বেতনস্কেলে বিদ্যমান ২০ গ্রেড বহাল রেখে সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।

নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ ৫৬ হাজার টাকা (নির্ধারিত)। দ্বিতীয় গ্রেডের বেতন ৬৬০০০-৭৬৪৯০ থেকে বাড়িয়ে ১৩২০০০-১৫৩০০ টাকা; তৃতীয় গ্রেডে ৫৬৫০০-৭৪৪০০ থেকে ১১৩০০০-১৪৮৮০০ টাকা; চতুর্থ গ্রেডে ৫০০০০-৭১২০০ থেকে ১০০০০০-১৪২৪০০ টাকা; পঞ্চম গ্রেডে ৪৩০০০-৬৯৮৫০ থেকে ৮৬০০০-১৩৯৭০০ টাকা; ষষ্ঠ গ্রেডে ৩৫৫০০-৬৭০১০ থেকে ৭১০০০-১৩৪০০ টাকা; সপ্তম গ্রেডে ২৯০০০-৬৩৪১০ থেকে ৫৮০০০- ১২৬৮০০ টাকা; অষ্টম গ্রেডে ২৩০০০-৫৫৪৭০ থেকে ৪৬০০০-১১০৮০০ টাকা; নবম গ্রেডে ২২০০০-৫৩০৬০ থেকে ৪৪০০০-১০৫৯০০ টাকা; দশম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০ থেকে ৩২০০০-৭৭৩০০ টাকা এবং ১১তম গ্রেডে ১২৫০০-৩০২৩০ থেকে নির্ধারণ করা হয়েছে ২৫০০০-৬০৫০০ টাকা।

এছাড়া, ১২তম গ্রেডে ১১৩০০-২৭৩০০ থেকে ২৪৩০০-৫৮৭০০ টাকা; ১৩তম গ্রেডে ১১০০০-২৬৫৯০ থেকে ২৪০০০-৫৮০০০ টাকা; ১৪তম গ্রেডে ১০২০০-২৪৬৮০ থেকে ২৩৫০০-৫৬৮০০; ১৫তম গ্রেডে ৯৭০০-২৩৪৯০ থেকে ২২৮০০-৫৫২০০ টাকা; ১৬তম গ্রেডে ৯৩০০-২২৪৯০ থেকে ২১৯০০-৫২৯০০ টাকা; ১৭তম গ্রেডে ৯০০০-২১৮০০ থেকে ২১৪০০-৫১৯০০ টাকা; ১৮তম গ্রেডে ৮৮০০-২১৩০০ থেকে ২১০০০-৫০৯০০ টাকা; ১৯তম গ্রেডে ৮৫০০-২০৫৭০ থেকে ২০৫০০-৪৯৬০০ টাকা এবং ২০তম গ্রেডে ৮২৫০-২০০১০ থেকে নির্ধারণ করা হয়েছে ২০০০০-৪৮৪০০ টাকা ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট