1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

হাসনাত আবদুল্লাহর বক্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে




‘গান-বাজনা ও নৌকাবাইচ’ নিয়ে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে বক্তব্য দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার ওই বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভকারীদের ‘বয়কট বয়কট হাসানাত হাসানাত’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা।

হাসনাত আবদুল্লাহকে তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এ ছাড়া আজ শনিবার এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট