1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

‘র‍্যাব রাখা ঠিক হবে না, এরা জনগণের সেবা করতে পারে না’

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে




গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য মো. নূর খান বলেছেন, ‘এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে (র‌্যাব) সমাজে রাখা ঠিক হবে না, এরা জনগণের সেবা করতে পারে না।’ রাজশাহী নগরীর মুক্তমঞ্চে আজ শনিবার বিকেলে মায়ের ডাক সংগঠনের আয়োজিত গণজমায়েতে প্রদর্শিত গুম-খুনের স্থিরচিত্র পরিদর্শনকালে এ কথা বলেন মো. নূর খান। র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

মো. নূর খান বলেন, পুলিশের মধ্যে সেনাবাহিনীর অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করে। পুলিশের কাজ পুলিশকে দিয়েই করানো উচিত।

এই সময় গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা তাদের পরিবারের সাথে যে ভয়াবহ নির্মমতা হয়েছিল, সেগুলো তুলে ধরেন। অনেকে পরিবারে নিখোঁজ সদস্যদের ফিরে পেতেও সরকারের কাছে আহ্বান জানান। গুম ও খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট