1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

‘দুর্নীতিগ্রস্ত আমলাদের ছাড় নয়’

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে




সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম এবং দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিগ্রস্ত আমলাদের কেউ রেহাই পাবে না।

মো. আক্তার হোসেন জানান, টিআইবি ও অন্যান্য সংস্থার ভাষ্যমতে এবং গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুদকের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে দুদক সিদ্ধান্ত নিয়েছে, আমলাতন্ত্রের যেকোনো স্তরের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ অভিযোগ পেলে বা তা দুদকের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দুদক মহাপরিচালক আরও বলেন, এক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এই বার্তা দিতে চায় যে, দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট