ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

নি; ষি: দ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিহত করতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১২:০৩ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত নৈরাজ্য প্রতিহত করার উদ্দেশ্যে রাজধানীতে মোটরসাইকেল শোডাউন করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে মোটরসাইকেল বহর নিয়ে মহানগর পূর্বের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

শাহজাহানপুরের বি-টাইপ এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে বহরটি ঢাকা মহানগর পূর্বের বিভিন্ন সড়ক ও এলাকা ঘুরে মালিবাগ মোড়ে গিয়ে পৌঁছায়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।