ছবি ভিডিও ভিডিও
সর্বশেষ

দলের দু-একজনের জন্য জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেব না: আইনমন্ত্রী

প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ৭:১৮ অপরাহ্ণ

নিজ দলের কেউ চাঁদাবাজি করলে তাঁকেও আইনের আওতায় আনা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এমন কড়া বার্তা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যরা।