নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত নৈরাজ্য প্রতিহত করার উদ্দেশ্যে রাজধানীতে মোটরসাইকেল শোডাউন করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে মোটরসাইকেল বহর নিয়ে মহানগর পূর্বের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
শাহজাহানপুরের বি-টাইপ এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে বহরটি ঢাকা মহানগর পূর্বের বিভিন্ন সড়ক ও এলাকা ঘুরে মালিবাগ মোড়ে গিয়ে পৌঁছায়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত