ছবি ভিডিও ভিডিও
অর্থনীতি

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১:১৭ অপরাহ্ণ

দেশের বাজারে টানা দুই দিন বাড়ার পর আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এর আগের দিন সোমবার (২৩ নভেম্বর) দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ১৪৯ টাকা। সেদিন প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার থেকে স্বর্ণ ও রুপার অলংকারের ভ্যাটসহ বিক্রয়মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৬২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।