ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

চাটখিলের তরুণ ছাত্রনেতা রাকিবের রাজনীতিতে এক দশকের পথচলা

প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৫:৩৯ অপরাহ্ণ

চাটখিলের সন্তান রাকিব। ২০১৬ সাল থেকে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত তিনি। দেখতে দেখতে রাজনীতিতে তাঁর পথচলার ১০ বছর পূর্ণ হয়েছে। মাত্র ২৩ বছর বয়সে জীবনের গুরুত্বপূর্ণ একটি দশক তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কাটিয়েছেন।

বর্তমানে রাকিব চাটখিল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষিত ও ভদ্র তরুণ হিসেবে পরিচিত রাকিব ভবিষ্যতে উপজেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা রাখেন। তাঁর বিশ্বাস, তরুণ ও যোগ্য নেতৃত্বের বিকাশে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

আগামী দিনের রাজনৈতিক পথচলায় চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন রাকিব।