ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

বারগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ৬:৫৯ অপরাহ্ণ

সোনাইমুড়ীর বারগাঁওয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

বিশেষ প্রতিনিধি, সোনাইমুড়ী (নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৪ নম্বর বারগাঁও ইউনিয়নের মুকিল্লায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই সংশ্লিষ্ট এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেন দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা।

প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের তালিকা তৈরির লক্ষ্যে এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবু, হেলাল উদ্দিন, যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, বেলাল হোসেন, মো. শাহজান, আব্দুল মান্নান লিটন, মাহফুজুর রহমান ফরহাদ ও মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

error: Content is protected !!