ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই: আতিকুর রহমান রুমন

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১:০০ অপরাহ্ণ

বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করছি। এ অবস্থা থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া এখনো মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে। একটি গণমাধ্যমের দীর্ঘ পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়। বগুড়ার সামগ্রিক উন্নয়নের স্বার্থে পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

error: Content is protected !!