ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

কোম্পানীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসমাইল হোসেন তোতার নেতৃত্বে বৃহৎ মিছিল

প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ১১:০৪ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসমাইল হোসেন তোতার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলটি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা দলীয় ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচিতে যোগ দেন।

আয়োজকদের দাবি, কোম্পানীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটি স্মরণকালের বৃহৎ মিছিল। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

error: Content is protected !!