ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন

প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।

নতুন কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণে দলটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

error: Content is protected !!