নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় চাটখিল বাজারের পল্লা রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
বক্তব্যে মঞ্জুরুল আজিম সুমন বলেন, যুবদল একটি সুসংগঠিত ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। তিনি সংগঠনের নেতাকর্মীদের যুবদলের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে যুবদল যেভাবে দায়িত্ব পালন করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশেও সংগঠনটি একইভাবে কাজ করবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, কেউ মূলধারার বাইরে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বা সভা-সমাবেশ করলে এর দায়ভার দল নেবে না।
চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আনিছ আহমেদ হানিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, পৌর যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু ও ফখরুদ্দিন ফিরোজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহির, পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সোহেল ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি চাটখিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




