
আন্দোলন-সংগ্রামের আরেক নাম যুবদল: মঞ্জুরুল আজিম সুমন
গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। আগামী দিনেও দেশের যেকোনো স্বার্থে কাজ করে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সদস্য আবুল কালাম আজাদ এবং উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল হুদাসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে সমাবেশস্থল থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।




