1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ডে পৌঁছাল বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ ছয় বছর ধরে সাইবার বুলিংয়ের শিকার মান্দানা চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দিবেন প্রধানমন্ত্রী, ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী পাবে ট্যাব নোয়াখালীতে আইন-শৃঙ্খলা ও জনকল্যাণে বিশেষ ভার্চুয়াল সভা যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করবে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না: অর্থমন্ত্রী চাপে নয়, যুক্তরাষ্ট্র থেকে চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ডে পৌঁছাল বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে




মধ্যপ্রাচ্যে টানা আট মাসের বেশি সময় টহল শেষে থাইল্যান্ডের বন্দরে নোঙর করেছে মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। বুধবার পাতায়া শহরের অদূরে লেম চাবাং বন্দরে পৌঁছায় এটি। দীর্ঘ সময় সমুদ্রে থাকায় বিশাল এই জাহাজের গায়ে মরিচা ধরেছে।

গত নভেম্বরে সান দিয়েগো থেকে রওনা দেওয়া এই রণতরি মার্কিন নৌবাহিনীর ইতিহাসে দীর্ঘতম মোতায়েনের রেকর্ড গড়তে যাচ্ছে। সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল জানান, ইরানের সঙ্গে যুদ্ধ ও অবরোধে এত দিন সাগরে থাকায় এটি রেকর্ড গড়েছে।

তবে দীর্ঘ এই যাত্রা জাহাজের ৫ হাজার ক্রুর ওপর বিরূপ প্রভাব ফেলেছে। সিএনএনের মতে, রসদ সংকট, দূষিত পানি ও মানসিক অবসাদে ভুগে অন্তত একজন ক্রু আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশ্য এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মোতায়েনের এই সময়কাল মোটেও খুব দীর্ঘ নয়।

নাবিকদের দুর্দশার খবর প্রকাশ্যে আসতেই পেন্টাগন লিংকনের বদলে জাপান-ভিত্তিক রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’কে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। বর্তমানে এটি ‘ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ’-এর সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে সমালোচকদের মতে, এশিয়া থেকে জর্জ ওয়াশিংটনকে সরিয়ে নেওয়ায় চীন ও উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষের সামনে মার্কিন নৌ-শক্তি কিছুটা হলেও ব্যাহত হলো।

মার্কিন নৌপ্রধান অ্যাডমিরাল ড্যারিল কডল নাবিকদের মানসিক চাপের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, ৭ মাসের বেশি মোতায়েনের পক্ষে তিনি নন, তবে যুদ্ধের বাস্তবতায় প্রতিপক্ষই অনেক সময় পরিস্থিতি নির্ধারণ করে দেয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট