1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী ‘দেশের জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস’

রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারে ‘প্রাণের চিহ্ন নেই’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ৫৬৩ বার পড়া হয়েছে




ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ‘প্রাণের কোনও চিহ্ন নেই’। দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে ইরানের রেডক্রিসেন্ট প্রধান পিরহোসেইন কোলিভান্দ জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। পরিস্থিতি ভালো নয়।
পিরহোসেইন বলেন, ‘রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। আমরা হেলিকপ্টারের দিকে এগোচ্ছি। পরিস্থিতি ভালো নয়।’

গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি প্রেসিডেন্ট রাইসির। খোঁজ মেলেনি তাঁর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের। তাঁদের সন্ধানে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এ অভিযানে সহায়তা করছে তুরস্ক। দেশটি ড্রোন পাঠিয়েছে দুর্ঘটনাস্থলে।

তুরস্কের পর এবার এগিয়ে এসেছে রাশিয়া। দেশটি দুর্ঘটনাস্থলে উড়োজাহাজ ও উদ্ধারকারী দল পাঠাবে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএর বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশের যে পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে শিগগিরই বিশেষ উড়োজাহাজ ও ৫০ জন পেশাদার উদ্ধারকারীদের একটি দল পাঠাবে রাশিয়া। এই উদ্ধারকারীরা দুর্গম পাহাড়ে উদ্ধারকাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার পাঠানো হেলিকপ্টারটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছবে বলে জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ। তিনি বলেন, হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, সেখান থেকে রুশ হেলিকপ্টার দুই কিলোমিটার দূরে রয়েছে।

আইআরএনএ নিউজ বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দিজমার নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, রাইসি কী ধরনের হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট