নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্যসচিবসহ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক কৌশল বিনিময় করেছেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও ভিপি মো. ওমর ফারুক।
সাক্ষাৎকালে নবগঠিত চাটখিল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, সদস্যসচিব রাকিব হাসান রাজ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং সদস্যসচিব অশ্রু বিন্দু পাটোয়ারীসহ উপস্থিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওমর ফারুক।
এ সময় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে কৌশল বিনিময় করেন তাঁরা।
ওমর ফারুক নবগঠিত কমিটির নেতাদের সফলতা কামনা করেন। একই সঙ্গে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



