ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

বৃহত্তর নোয়াখালী যুব উন্নয়ন পরিষদের বিশেষ আয়োজন: আমন্ত্রণ পাচ্ছেন মন্ত্রীসহ নোয়াখালীর শীর্ষ শিল্পপতি ও নেতারা

প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ৪:২৯ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: সোনালী সূর্য রিপোর্ট:

বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের নিয়ে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘দাতাসহ বৃহত্তর নোয়াখালী যুব উন্নয়ন পরিষদ’। এ আয়োজনে অঞ্চলের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত অতিথি তালিকায় রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, রফিকুল আলম মজনু ও ইসমাইল জবিউল্লাহ। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে পারটেক্স গ্রুপের আব্দুল আজিজ রাসেল এবং এস এ পরিবহনের সালাহউদ্দিনসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে অঞ্চলের উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে যুব উন্নয়নমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে অনুষ্ঠানটির তারিখ, স্থান, চূড়ান্ত অতিথি তালিকা ও আয়োজনের বিস্তারিত কর্মসূচি নিশ্চিত হলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।

 

error: Content is protected !!