বিজ্ঞাপন

স্কুলে দেরি করে আসায় শিক্ষিকাকে ঘুষি মারলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ!

প্রকাশিত: শনিবার, ৪ মে ২০২৪ | রাত ০৮:৩০
শেয়ার করুন:

স্কুলে এক শিক্ষিকা দেরি করে আসার দায়ে তাকে ঘুষি মেরেছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের আগ্রার সিগানা গ্রামের একটি প্রাক-প্রাথমিক স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষিকাকে শুধু মারধর নয় জামাকাপড় ছিঁড়ে ফেলারও অভিযোগ আনা হয়েছে।

মারধরের এক পর্যায়ে ওই শিক্ষিকা অধ্যক্ষের হাত থেকে বাঁচতে চেষ্টা করেন। এ সময় অন্যরা এসে তাদের থামানোর চেষ্টা করেন। এ ঘটনায় ওই শিক্ষিকা আহত হয়েছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।