বিজ্ঞাপন

অসুস্থ খালেদা জিয়া, যোগ দেওয়া হচ্ছে না সমাবেশে

প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ | সকাল ০৫:৫৫
শেয়ার করুন:

অসুস্থতার কারণে আগামী শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য দেন।

মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনানিবাসের সেনাকুঞ্জে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সে সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া।