1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

২৩ মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৬২১ বার পড়া হয়েছে




বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানায় দায়ের করা নাশতার অভিযোগে দায়ের করা আরও একটি মামলা বাতিল করেছেন হাইকোর্টে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন।

এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ২৩টি মামলা বাতিল হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন। এখন তার বিরুদ্ধে নাইকো, বড়পুকুরিয়া মামলা রয়েছে। অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজা স্থগিত করেছেন রাষ্ট্রপতি।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন, সিনিয়র আইনজীবী কায়সার কামাল, মাহবুব উদ্দিন খোকন, মো. জাকির হোসেন ভূইয়া, মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার।

এর আগে গতকাল বুধবার (৩০ অক্টোবর) খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার অভিযোগে করা ১১টি মামলা বাতিল করেছেন হাইকোর্টে। এ মামলাগুলো বাতিল প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেছেন আদালত।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট