1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

এসএসএফ ডিজির বাসায় অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৩৬ বার পড়া হয়েছে




অভিযুক্ত অপরাধী আলী হোসেন শিশির নামের এক পোশাক কারখানার মালিককে এসএসএফ ডিজির বাসায় আশ্রয় দেওয়ার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এসএসএফের মুখপাত্রের বিবৃতি উল্লেখ করে ফেসবুকে সিএ প্রেস উইংয়ের পেজে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, এসএসএফের একজন মুখপাত্র বলেছেন, আলী হোসেন নিজেকে নরসিংদীর একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হিসেবে পরিচয় দিয়ে বৈধ চুক্তির মাধ্যমে ডিজির ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ১৮ জানুয়ারি ভোররাতের দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে ডিজি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।

বিবৃতিতে আরও জানানো হয়, অপরাধে অভিযুক্তকে বাসায় আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। অভিযোগ করা পোস্টগুলো পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনো ধরনের তদন্ত ছাড়াই এসএসএফের ডিজি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, এটি অত্যন্ত দায়িত্বহীন একটি কাজ। এই ধরনের প্রচার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসএসএফ ডিজি ও সংস্থার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট