1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

হাসিনা-কাদেরসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৩৫ বার পড়া হয়েছে




নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘হেইট থ্রু’ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবিসম্বলিত একটি ব্যানারে জুতা নিক্ষেপ করতে দেখা যায়।

শনিবার (৪ জানুয়ারি) ঢাকা ইউনিভার্সিটি (ঢাবি) স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে টিএসসিস্থ রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

ওই ব্যানারটিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, মাজহারুল কবির, তানভীর হাসান সৈকত ও আতিকা বিনতে হোসাইনের ছবি ছিল। ছবিগুলোতে একের পর এক জুতা নিক্ষেপ করতে দেখা গেছে।

এর আগে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) স্টুডেন্টস রাইটস ওয়াচের ফেসবুক পেজে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেইট থ্রু কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

তাতে বলা হয়েছিল, ‘সবাই জুতা, ঝাড়ু নিয়ে চলে আইসেন। কালকে লীগকে জুতা, ঝাড়ু মেরে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মোজো জিতে নেন।’

এই কর্মসূচির মাধ্যমে জুতা নিক্ষেপ, রং নিক্ষেপ এবং কুশপুত্তলিকা দাহ করা হবে বলে উল্লেখ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট