1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

আজ এইচএসসি – ২৪ পরীক্ষা শুরু

রহমত-আল-আকাশ | দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৭৯৭ বার পড়া হয়েছে




দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ২০২৪ সালের পরীক্ষায় ১ লক্ষ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। আজ রবিবার ৩০ জুন এইচএসসি পরীক্ষা সকাল ১০.০০ টায় শুরু হয়ে দুপুর ১.০০ টায় শেষ হয়।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৪ এর রংপুর বিভাগের আটটি জেলার ৬৬২টি কলেজের পরীক্ষার্থীরা ২০৪ টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে ৫৭ হাজার ৭০২ জন এবং ছাত্রের সংখ্যা হচ্ছে ৫৫ হাজার ৭১৮ জন।

এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১ হাজার ৯৩৫ জন, মানবিক বিভাগ থেকে ৭২ হাজার ৫৩২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট