ছবি ভিডিও ভিডিও
অর্থনীতি

খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা

প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ১২:২৭ অপরাহ্ণ

তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। গত সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এখন মোট বিতরণ করা ঋণের মধ্যে ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি ঋণ।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে।

এর আগে গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন তা ছিল মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।