ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

চাটখিলে এইচএসসিতে পাসের হার ৪০.০৫ শতাংশ

প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ৩:০১ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: সোনালী সূর্য রিপোর্ট:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪০ দশমিক ০৫ শতাংশ। এ বছর উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ২৫১ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের উপজেলা ও প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে চাটখিল মহিলা কলেজে পাসের হার সবচেয়ে বেশি। এ কলেজ থেকে ২৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫৫ জন। পাসের হার ৬৭ দশমিক ১০ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন শিক্ষার্থী।

অন্যদিকে, শোমপাড়া কলেজে পাসের হার ৪২ দশমিক ৫০ শতাংশ। আবদুল ওয়াহাব কলেজে পাসের হার ৩৯ দশমিক ০২ শতাংশ।

চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজে পাসের হার ৩০ দশমিক ০৫ শতাংশ এবং হীরাপুর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ।

উপজেলার সামগ্রিক ফলাফলে পাসের হার ৪০ দশমিক ০৫ শতাংশ। মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন, যাঁদের মধ্যে ৭ জনই চাটখিল মহিলা কলেজের।