বিজ্ঞাপন

উত্তরা ট্রাফিক বিভাগের উদ্যোগে ফ্লাইওভারের পাশে রোপণ করা হচ্ছে রেঙ্গুন বাঁশ

প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | সকাল ১০:৪৯
শেয়ার করুন:

রাজধানীর উত্তরা ট্রাফিক বিভাগের আওতাধীন ফ্লাইওভারগুলোর পাশে পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধনকারী রেঙ্গুন বাঁশ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশবান্ধব নগরায়ণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ইনকামিং ও আউটগোয়িং—উভয় দিকের ফ্লাইওভারের পাশে ৫০টি রেঙ্গুন বাঁশের চারা রোপণ করা হয়েছে।

উত্তরা ট্রাফিক বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পর্যায়ক্রমে বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।

বর্ষা মৌসুমের আগে পুরো উত্তরা ট্রাফিক বিভাগের আওতাধীন এলাকায় সৌন্দর্যবর্ধনকারী ও পরিবেশবান্ধব গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে ফ্লাইওভারের আশপাশের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নগরীর সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উত্তরা ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) জানান, পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধনকারী গাছ লাগানোর এ কার্যক্রম চলমান থাকবে।

error: Content is protected !!