বিজ্ঞাপন

ফুলগাজী-ছাগলনাইয়া-পরশুরামে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | সকাল ১১:১১
শেয়ার করুন:

ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ফুলগাজী ডাক বাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিন উপজেলার স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে এসব সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

সরকারি ভবনের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের এ উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ এ সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।

সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।