বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১০:৩২
শেয়ার করুন:

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের UN Bilateral Booth (GAL-7)-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-সৌদি সম্পর্ককে আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন।

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।