চাটখিলে জামেয়া জিন্নুরাইনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দৌলতপুর জামেয়া জিন্নুরাইন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গোলাম কিবরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন এডভোকেট আবু হানিফ, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, পরকোট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইউনুস, দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, মাওলানা মোবারক, আবুল হাসান কুসুম ভূঁইয়া, মাওলানা কবির আহমেদ ও মাওলানা জাফর উল্লাহ চৌধুরী প্রমুখ।
বক্তারা মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মাওলানা আব্দুল হামিদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








