নবীনগরে নতুন এসিল্যান্ড শারমিন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা। এর আগে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উখিয়া উপজেলায় যোগ দেওয়ার পর গত ১৩ আগস্ট এক সরকারি আদেশে তাকে নবীনগরে বদলি করা হয়। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর তিনি উখিয়ার কর্মস্থল ত্যাগ করে ২২ সেপ্টেম্বর নবীনগরে নতুন পদে স্থলাভিষিক্ত হন।
৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই দক্ষ কর্মকর্তা বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা। উখিয়ায় যোগদানের আগে তিনি ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন খালিদ বিন মনসুর। গত জুলাই মাসে তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে খুলনা বিভাগে বদলি হলে পদটি শূন্য হয়ে পড়ে। এতদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসিল্যান্ডের কাজ পরিচালনা করছিলেন।
নবীনগরে যোগদানের পর শারমিন সুলতানা বলেন, ভূমি সংক্রান্ত সেবা প্রত্যাশীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য থাকবে। সরকার ও ভূমি অফিসের ভাবমূর্তি সমুন্নত রেখে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় এবং স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতায় সততার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই, ইনশাআল্লাহ।
Google News Icon
আ








