1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
\n\n \n\n\n
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে




টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা—এসডিজি অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব অনেক পিছিয়ে রয়েছে। এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন।

এদিকে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে (ইউএনজিএ-৮১) যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট