1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে




নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে তিনি এ কৃতজ্ঞতা জানান। চিঠিতে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী।

বিএনপি মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে নেপালের প্রধানমন্ত্রীর পাঠানো চিঠির বিষয়টি জানানো হয়।

চিঠিতে বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশের দেওয়া এই আর্থিক সহায়তা নেপালের চলমান মানবিক সহায়তা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিঠিতে তিনি গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে গৃহীত শোক প্রস্তাবের কথাও উল্লেখ করেন। এ উদ্যোগকে নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির প্রকাশ হিসেবে উল্লেখ করেন তিনি।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে নেপালের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়। ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে ব্যবহারের জন্য এ অর্থ দেওয়া হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট