1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে কোন দেশের কী প্রতিক্রিয়া ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে হাসিনা সরকারের শতাধিক চুক্তি পর্যালোচনা করছে সরকার গ্যাস-বিদ্যুৎ সংকট অজুহাত নয়, দ্রুত সমাধানে কাজ চলছে: প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কার ও আইনশৃঙ্খলা পুনর্গঠনে সরকারের ছয় মাস ২০২৬ সালের আগস্ট ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ মাস। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না: মেঘনা আলম

ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে




ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে একই সময়ে মিত্র যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট না করা ভারতের জন্য বড় কূটনৈতিক পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক হর্ষ পন্ত।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নয়াদিল্লি থেকে পন্ত বলেন, ইরান ও তার আঞ্চলিক প্রতিবেশীদের প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ন রাখার বিষয়টি ভারতের ‘কূটনৈতিক দক্ষতার কঠিন পরীক্ষা’ হয়ে উঠতে পারে।

তিনি বলেন, চলতি বছরের শুরুতে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মতপার্থক্যের কারণে কোনো সর্বসম্মত দলিল বা যৌথ বিবৃতি চূড়ান্ত করা সম্ভব হয়নি । বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে বিরোধ এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল। তার মতে, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যকার বিরোধের প্রভাব এবার ব্রিকসেও স্পষ্ট।

পন্ত বলেন, চলতি বছর ভারতকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তবে ঐকমত্য তৈরি করা সম্ভব এমন কিছু বিষয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে একমত করানোর জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করবে বলে তিনি মনে করেন।

তার ভাষ্য, ইরান ও সংযুক্ত আরব আমিরাত—দুই দেশই ব্রিকসের চূড়ান্ত দলিলে নিজেদের অবস্থানের প্রতিফলন দেখতে চায়। ফলে ঐকমত্যে পৌঁছানো সহজ হবে না।

তবে এ ক্ষেত্রে শুধু ভারত নয়, রাশিয়া, চীনসহ ব্রিকসের অন্যান্য সদস্যরাও দুই পক্ষকে সমঝোতায় আনতে চেষ্টা করবে বলে মনে করেন পন্ত। কারণ, বিষয়টি শুধু একটি দলিল তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে ব্রিকসের গ্রহণযোগ্যতার প্রশ্নও জড়িত।

তিনি সতর্ক করে বলেন, ব্রিকস যদি কোনো ঐকমত্যের দলিল গ্রহণে ব্যর্থ হয়, তাহলে বিশ্বের বড় একটি অংশের কাছে সংগঠনটিকে অকার্যকর বলে মনে হতে পারে। এতে আন্তর্জাতিক পরিসরে ব্রিকসের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!