1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের দোরগোড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত, অপেক্ষা অর্থায়নের পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ চিকিৎসা সনদ নিয়ে প্রশ্ন, শিক্ষক রুবেলের ছুটি আবেদনে তদন্ত সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ বায়তুল মোকাররমে শুক্রবার থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা চাটখিলে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের দোরগোড়ায়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে




মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে কিংবা তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা।

তাদের এই আশঙ্কার মধ্যেই আজ বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা বাড়তে দেখা গেছে, যা প্রায় দুই বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।

এদিন ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৯ দশমিক ৪৯ ডলারে, যা ১০০ ডলারের সীমা ছুঁইছুঁই করছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৬৩ ডলারে।

তেলের এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন করে উত্তেজনা। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের নতুন হামলার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে শঙ্কা আরও তীব্র হয়েছে। পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবরও বাজারের অস্থিরতা বাড়িয়ে তুলেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সরবরাহে বড় বিঘ্নের আশঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত গতিতে বাড়ছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর ব্রেন্টের দাম ৯৯ ডলারের কাছাকাছি পৌঁছেছিল। তবে হরমুজ প্রণালি দিয়ে এখনো উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন অব্যাহত থাকা এবং রপ্তানিকারকদের বিকল্প পথ ব্যবহারের কারণে এখন পর্যন্ত দাম ১০০ ডলারের সীমা অতিক্রম করেনি।

বিশ্লেষকদের মতে, সংঘাত পরিস্থিতির আরও অবনতি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!