1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহর যে সিনেমা আলোর মুখ দেখেনি সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা বিশ্বের তিন পরাশক্তি প্রধানের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা, সংসদে বিল পাস চাটখিলে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ ধর্মীয় সেবকদের জন্য সরকারের নতুন উদ্যোগ সোয়া ১৪ লাখের বেশি কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার জামানতবিহীন ২০ লাখ টাকা ঋণ পাচ্ছেন তরুণ উদ্যোক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত, পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা, সংসদে বিল পাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে




সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও তা আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা— এমন বিধান রেখে ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধনে একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন, যা পরে কণ্ঠভোটে পাস হয়।

যদিও পাসের আগেই সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল, তবে বাবা-মাকে সুরক্ষা দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সরকারি দল।

বিল অনুযায়ী, পিতা-মাতা বা পিতামহ/মাতামহ তার সন্তান বা নাতি-নাতনিকে (অথবা বিপরীতক্রমে) কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে একে অপরকে সম্পত্তি দান করার পরও দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ভোগ করতে পারবেন।

দাতার জীবদ্দশায় গ্রহীতার মৃত্যু হলে সম্পত্তির ভোগাধিকার বহাল থাকবে এবং আইন অনুযায়ী তা গ্রহীতার ওয়ারিশদের কাছে হস্তান্তরিত হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত ভোগাধিকার সংরক্ষণ করে দান করার কোনো সুনির্দিষ্ট বিধান ছিল না।

তিনি জানান, এই জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান হবে সম্পত্তি হস্তান্তরের একটি স্বতন্ত্র পদ্ধতি, যা সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে এবং প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীন হেবা বা আইন-স্বীকৃত অন্য কোনো সম্পত্তি হস্তান্তরের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন তিনি।

বিল পাসের আগে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬-কে কোরআন-সুন্নাহর সুস্পষ্ট পরিপন্থি আখ্যা দিয়ে এটি পাস না করার জোরালো দাবি জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ২৩ নভেম্বর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০২৬ সালের ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতি স্পষ্ট অঙ্গীকার করেছিলেন যে দেশের ৯৫ শতাংশ মুসলমানের এই দেশে কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন পাস করা হবে না, কিন্তু সরকার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে এই বিল পাস করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম— যাদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রীর জাকাত বিষয়ক উপদেষ্টাও ছিলেন— এই আইনের আজীবন ভোগদখলের বিধানকে ইসলামী আইনের পরিপন্থি বলে মন্তব্য করেছেন এবং এতে আল্লাহর দেওয়া মিরাসি বা উত্তরাধিকারের বিধান বাইপাস হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!