1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ সালমান শাহর যে সিনেমা আলোর মুখ দেখেনি সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা বিশ্বের তিন পরাশক্তি প্রধানের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা, সংসদে বিল পাস চাটখিলে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ ধর্মীয় সেবকদের জন্য সরকারের নতুন উদ্যোগ সোয়া ১৪ লাখের বেশি কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার জামানতবিহীন ২০ লাখ টাকা ঋণ পাচ্ছেন তরুণ উদ্যোক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত, পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামানতবিহীন ২০ লাখ টাকা ঋণ পাচ্ছেন তরুণ উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে




তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বড় ধরনের সুযোগ নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিশেষ এই কর্মসূচিতে নির্বাচিত উদ্যোক্তাদের সহায়তার অর্ধেক দেওয়া হবে ব্যাংক ঋণ হিসেবে, আর বাকি অর্ধেক অনুদান হিসেবে। কৃষি থেকে প্রযুক্তিভিত্তিক উদ্যোগ- বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা থাকলেই সর্বোচ্চ ২৮ বছর বয়সী তরুণরা এ সুযোগ পাবেন।

‘উদ্যোগ: উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় এ সুবিধা দেওয়া হবে।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যটি জানানো হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, সহকারী মুখপাত্র মো. শাহরিয়ার সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই সহায়তা প্যাকেজের অর্ধেক দেওয়া হবে ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক দেওয়া হবে অনুদান হিসেবে।

যেসব খাতে মিলবে সহায়তা

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, গবাদি পশু পালন, পর্যটন, সেবাখাত এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ বিভিন্ন প্রস্তাবনা এক্ষেত্রে বিবেচনা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তারা প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরদের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুবিধা পাবেন, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করবে।

কবে থেকে আবেদন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে এবং নির্দিষ্ট ফরমে উপজেলার যে কোনো ব্যাংক শাখায় আবেদন জমা দেওয়া যাবে।

আবেদনের শেষ তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলায় বসবাস করছেন, তারা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই একটি বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আবেদনের সুযোগ পাবেন। আবেদন করার জন্য প্রার্থীরা এক মাস সময় পাবেন।

প্রথম ধাপে ৮ জেলায় কর্মসূচি

প্রাথমিকভাবে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনাসহ ৮ জেলায় এ কর্মসূচি চালু করা হবে।

ধীরে ধীরে ৬৪ উপজেলায় কর্মসূচি চালু হলে প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচন করা হবে।

পরবর্তীকালে এটি সারা দেশে সম্প্রসারণ করে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সুদের হার কত, জামানত লাগবে কি

ঋণ অংশের জন্য গ্রাহক পর্যায়ে সুদের বা মুনাফার হার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে এবং এর জন্য উদ্যোক্তাকে কোনো জামানত দিতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

যদিও কোনো ঋণগ্রহীতা নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে অনুদানের অংশটি একটি সুদমুক্ত ঋণে পরিণত হবে। সেক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী তিনি খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং ভবিষ্যতে অন্য যে কোনো ব্যাংক ঋণ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।

৫০০ কোটি টাকার তহবিল

প্রাথমিকভাবে এই স্কিমের জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে, যেখানে অনুদান ফান্ড হিসেবে ব্যবহারের জন্য ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) অ্যাকাউন্ট থেকে অর্থ সরবরাহ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!