1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহর যে সিনেমা আলোর মুখ দেখেনি সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা বিশ্বের তিন পরাশক্তি প্রধানের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা, সংসদে বিল পাস চাটখিলে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ ধর্মীয় সেবকদের জন্য সরকারের নতুন উদ্যোগ সোয়া ১৪ লাখের বেশি কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার জামানতবিহীন ২০ লাখ টাকা ঋণ পাচ্ছেন তরুণ উদ্যোক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত, পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে




পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের (চন্দন কুমার ধর) জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের শুনানি নিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। জামিনের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজেই।

এর আগে, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের দুই মামলায় চিন্ময়কে কেনো জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। চট্টগ্রাম কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে এই দুই মামলা করা হয়। ওই মামলায় বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদন শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় পরে আলিফের বাবা হত্যা মামলা করেন। সেই মামলার আসামিও চিন্ময়। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!