বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ।
২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন ওয়ান-ইলেভেন সরকারের সময়ে গ্রেপ্তারের পর প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। সেই হিসেবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাঁর কারামুক্তির ১৯ বছর পূর্ণ হলো।
২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ঢাকার ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়। কারাবন্দী অবস্থায় তিনি নির্যাতনের শিকার হন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।
এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। বর্তমানে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীরা তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও দেশের স্বার্থে তাঁর ভূমিকার কথা স্মরণ করছেন।
দিডি/জামান