1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জের বাংলাবাজারে আইন-শৃঙ্খলা সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর কৃতি সন্তানের নতুন অর্জন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হলেন নোয়াখালীর কামরুজ্জামান চৌধুরী আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক সারাদেশে বিশেষ অভিযানে নামছে র‌্যাব নোয়াখালীর রেল যোগাযোগ উন্নয়নে ১১ দফা দাবি চাটখিলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ডে পৌঁছাল বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ ছয় বছর ধরে সাইবার বুলিংয়ের শিকার মান্দানা

বেগমগঞ্জের বাংলাবাজারে আইন-শৃঙ্খলা সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে




নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার বাংলাবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ.ন.ম. ইমরান খান।

সমাবেশে বাংলাবাজার এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা এবং মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় করণীয় নিয়েও মতবিনিময় করেন উপস্থিতরা।

এ সময় ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং অপরাধসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে কার্যকর ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, বাংলাবাজারের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অপরাধ প্রতিরোধে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। কোনো অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান। এছাড়া ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট