স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নোয়াখালীর কৃতি সন্তান এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী পু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে চলতি বছরের ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কামরুজ্জামান চৌধুরী। ওই পদে তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের ৩ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মো. কামরুজ্জামান চৌধুরী এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নোয়াখালীর কৃতি সন্তান কামরুজ্জামান চৌধুরীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।