1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দিবেন প্রধানমন্ত্রী, ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী পাবে ট্যাব নোয়াখালীতে আইন-শৃঙ্খলা ও জনকল্যাণে বিশেষ ভার্চুয়াল সভা যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করবে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না: অর্থমন্ত্রী চাপে নয়, যুক্তরাষ্ট্র থেকে চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করবে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে




যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করবে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বরে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের র‌্যালী পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

রাজনীতির নামে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, সরকারি কাজ বাধাগ্রস্ত করবে তাদের প্রতি তীক্ষ্ণ নজর রাখার আহ্বান জানান তিনি।

দেশ যতবারই গর্তে পড়েছে একমাত্র বিএনপি দেশকে উদ্ধার করেছে দাবি করে মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের ঘোষিত বাজেট পুরোপুরি বাস্তবায়ন করা হবে।’

সমাবেশে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য, মহানগর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বনাঢ্য র‌্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি চত্বরে গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ,দলীয় ও জাতীয় পতাকাসহ ঢাক ঢোল পিটিয়ে র‌্যালীতে অংশ নেয় নেতাকর্মীরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট