1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে




ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রবিবার দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পারস্পরিক সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি সম্পন্ন হওয়া প্রধানমন্ত্রীর চীন সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, এই সফরে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়ন নিয়ে একটি বাণিজ্যিক চুক্তি সই এবং মোংলা এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠায় সম্ভাব্য সহযোগিতা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জবাবে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক সফর দুই দেশের সুসম্পর্ককে আরও প্রশস্ত ও সুগম করবে।

রাষ্ট্রদূত জানান, চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে প্রায় ৩০টি চীনা কোম্পানির প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, যা বাস্তবায়িত হলে স্থানীয়ভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট