1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী ‘দেশের জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস’

গত ছয় মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে




আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাশালীই হোক, তাদের বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে তিনি বলেন, গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে সংঘটিত কোনো রাষ্ট্রীয় গুমের অভিযোগ পাওয়া যায়নি

রবিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরাও, যাঁরা নিজেদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।

আইনমন্ত্রী বলেন, গুমসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সরকার বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

তাঁর ভাষায়, বিচারপ্রক্রিয়া ধীরগতির হলেও তা যথেষ্ট অগ্রসর হয়েছে এবং ন্যায়বিচারের স্বার্থেই এই গতি রাখা হচ্ছে।

তিনি বলেন, তড়িঘড়ি করে লোক দেখানো বিচার নয়, বরং একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারকাজ পরিচালিত হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে।

আসাদুজ্জামান দাবি করেন, গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে সংঘটিত কোনো রাষ্ট্রীয় গুমের অভিযোগ পাওয়া যায়নি।

তবে মোংলায় মিরাজ শেখের গুম হওয়ার অভিযোগের বিষয়ে তিনি জানান, ঘটনাটি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে সরকার আইনি সহায়তা দিচ্ছে। তিনি বলেন, সরকার চায় না আর কেউ গুমের শিকার হোক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট