1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী ‘দেশের জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস’

‘প্রতি ইউনিয়নে একজন নতুন সার ডিলার নিয়োগ দেবে সরকার’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে




‘কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার বিতরণের লক্ষ্যে প্রতি ইউনিয়নে একজন করে নতুন সার ডিলার নিয়োগ দেবে সরকার। সেই ডিলার তার মনমতো দুইজন প্রতিনিধি সেখানে নিয়োগ দিতে পারবে। সংশ্লিষ্ট ইউএনওর মাধ্যমে সেটা নির্ধারিত হবে।’

শনিবার (২৯ আগস্ট) রাতে আগামীর সময়কে এসব তথ্য জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আগামীকাল রবিবার (৩০ আগস্ট) এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। তবে আগের সরকারের আমলে নিয়োগকৃত সার ডিলাররা বহাল থাকবেন বলে জানিয়েছেন তিনি।

এ দিকে শনিবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার সকল ইউএনও, ওসিসহ নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘বিগত দিনে একটি দলীয় মতের সার ডিলার ছিলেন অনেকেই। তারা বহাল থাকবেন। তবে সার সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে এখন প্রতি ইউনিয়নে একজন করে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে। আর এটাই হলো তারেক রহমানের সরকার। যার মধ্যে দল-মত নির্বিশেষে দেশের স্বার্থে এক হয়ে কাজ করার মন মানসিকতা রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট