1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

রাজধানীতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ২ শিশু দগ্ধ

নাজমুল রনি
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৯৪৪ বার পড়া হয়েছে




নতুন বছরকে বরণে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করতে গিয়ে রাজধানীতে দুই শিশু দগ্ধ হয়েছে। ওই দুই শিশুর মধ্যে একজনের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য দুই শিশুকে ওই রাতেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ডা. শাওন বিন রহমান জানান, ‘নিউ ইয়ার’ উদ্‌যাপন করতে গিয়ে এখন পর্যন্ত দুই শিশু আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে ৮ বছরের এক শিশুর ১৫ শতাংশ দগ্ধ। ফারহান (৮) নামের ওই শিশুকে ভর্তি করা হয়েছে। চিকিৎসক আরও জানান, আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। নতুন বছর বরণে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্‌যাপন করেছেন রাজধানীবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ থাকলেও অনেককে আতশবাজি, পটকা ফাটিয়ে এই উদ্‌যাপন করতে দেখা গেছে।

এর আগে ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ ছিল। তবে বাস্তবে ৩১ ডিসেম্বর রাত ১২টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট